× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৩ পিএম

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, নারীসহ আহত ১৪

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নড়াইলের তুলারামপুর ইউনিয়নের গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ নারীসহ ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে তারা চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে মো. নাজমুল ইসলাম, মো. সেলিম, মো. হাবিবুর রহমান, মো. হাসান, মো. সাইফুল ইসলাম, আমেনা বেগম, আমিরোন বেগম, মো. সিফাতসহ আরিফ হোসেন আহত হন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকরা বলেন, কলস প্রতীকের সমর্থকরা তাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। তারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. ফয়েজুর রহমান, মো. রুমান, মো. সাইফুল হোসেন রাব্বি, মো. ইসমাইল ও হাবিব আহত হন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, কলস প্রতীকের সমর্থক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!