× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. সেলিম রেজা, নকলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১০ পিএম

নকলায় নবনির্বাচিত এমপিকে সরকারি কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা

মো. সেলিম রেজা, নকলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১০ পিএম

নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা। ছবি : রূপালী বাংলাদেশ

নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (সককস) নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট প্রকাশের পরে সংগঠনটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফাহিম চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎপূর্বক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ নবম পে-স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবি তুলে ধরার পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে তার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। 

নেতৃবৃন্দের যৌক্তিক দাবিসমূহ শপথ গ্রহণের পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এ সময় সংগঠনটির সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া ও মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নাজমুল হক, সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহপ্রচার সম্পাদক মোক্তার হোসেন, সহমহিলাবিষয়ক সম্পাদিকা আশরাফিয়া বেগম, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, সদস্য জুলফিকার আলম ভুট্টো, জসিম উদ্দিন, রাশিদুল ইসলাম, খালিদ হাসান নাইম, জসিম মিয়া, আব্দুল জলিল, সহযোগী সদস্য রাকিবুল হাসান, অনিক মিয়া ও বেরহান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!