× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

‘নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে’

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নিজের নির্বাচনি এলাকাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে বিজয়ী স্বতন্ত্র (তালা প্রতীক) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর প্রেসক্লাবে একটি সাংবাদিক প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও ভোরের দর্পণ প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মেনহাজুল ইসলাম, মানব কণ্ঠ প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা বদরুদ্দোজা বুলু, ইনকিলাব প্রতিনিধি এম এ জলিল সরকার, মোহনা টেলিভিশন প্রতিনিধি হাবিব ইফতেখার।

এছাড়া মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টিভি প্রতিনিধি জাকারিয়া হোসেন, কালবেলা প্রতিনিধি মিলন পারভেজ, মুক্ত খবর জোবায়েদ উর রহমান, রূপালী বাংলাদেশ প্রতিনিধি মোস্তাকিম সরকার, খবর একদিন প্রতিনিধি হেলাল উদ্দীন ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহসিন আলী প্রমূখ।

উল্লেখ্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে অংশগ্রহণের লক্ষ্যে অনেক আগে থেকেই পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিয়ে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তার ব্যক্তিগত আইনজীবিকে দলীয় মনোনয়ন দেন। ফলে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপির সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী ও সমর্থক তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

তালা প্রতীক নিয়ে দলীয় নেতা-কর্মী ও উভয় উপজেলার সাধারণ ভোটারদের সমর্থনের ওপর ভর করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তবু বিএনপির এ কে এম কামরুজ্জামান ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী ডাঃ আব্দুল আহাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে তিনি বিজয়ী হন।

রূপালী বাংলাদেশ

Link copied!