× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৩১ পিএম

মুন্সীগঞ্জে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৩১ পিএম

নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল কবির (৪২) নামের এক ব্যক্তি মারা যান।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!