× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৩২ পিএম

পটুয়াখালীতে খালে ভাসছিল টিকিট কাউন্টার কর্মীর মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম মো. রাকিব মৃধা (২৫)। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। রাকিব মিলঘর এলাকায় ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনার কাজ করতেন।

বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গতকাল বিকেলেও রাকিবকে এলাকায় দেখা গেছে। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ বিষয়ে পুলিশকে আগে অবগত করা হয়নি।’

তিনি আরও জানান, ‘বিকেলে স্থানীয়রা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে। মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।’

Link copied!