× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের মতো টাঙ্গাইলেও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।

এ সময় ক্রেতারা জানান, বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কেনা যাচ্ছে। এসব পণ্যের দাম কম থাকায় তারা লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে এসেছেন।

তবে তাদের দাবি, পণ্য বিতরণ ব্যবস্থাপনা যেন সঠিক ও সুশৃঙ্খল থাকে।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য সদরের বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এসব পণ্য সংগ্রহ করা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!