× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৭ পিএম

অভিজিৎ-দীপন হত্যাকাণ্ডে ফাঁসির আসামি মুজাম্মিলের মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৭ পিএম

মুজাম্মিল হোসাইনের মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

মুজাম্মিল হোসাইনের মুক্তির দাবিতে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুজাম্মিল হোসাইন সাইমনের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্র-জনতার ব্যানারে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, ভুক্তভোগির ছোট ভাই আব্দুল্লাহ আল হোসাইন শুভসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সাজানো মামলায় বিএনপির লুৎফুজ্জামান বাবরসহ জামায়াতে ইসলামী’র অনেক নেতা জেল থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সাইমন ৮ বছর ধরে কারাগারে। পতিত স্বৈরাচার হাসিনার প্রহসনের বিচারে তাকে ৩টি সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

লেখক-ব্লগার অভিজিৎ রায় এবং দীপন হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে সাইমনকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। ২০২১ সালে তার বিরুদ্ধে আদালত ফাঁসির আদেশ দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাইমনের মামলাগুলো পুনরায় তদন্তের দাবি করছেন পরিবারের সদস্যরা।

Link copied!