× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪২ এএম

প্রথম রমজানেই ভাঙ্গুড়ায় লেবুর দাম আকাশচুম্বী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র রমজানের শুরুতেই পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। উপজেলার বিভিন্ন বাজারে বর্তমানে একটি ভালো মানের বড় লেবু কিনতে ২৫ থেকে ৩০ টাকা লাগছে। অথচ এক দিন আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। এতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বেশির ভাগ দোকানেই কয়েক ধরনের লেবু পাওয়া যাচ্ছে। শরবত খাওয়ার লেবুর দাম অস্বাভাবিক বেড়েছে। বাজারে বেশির ভাগ ক্রেতাকেই লেবুর দাম নিয়ে বিক্রেতার সঙ্গে দরকষাকষি করতে দেখা যায়। অল্প সময়ের ব্যবধানে দাম বেড়েছে।

এক দিনের ব্যবধানে প্রতি পিস লেবুর দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে ইফতারে লেবুর শরবত অন্যতম প্রধান পানীয়। ফলে বাড়তি দামে তাদের কিনতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা লেবুর দাম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়বে—এমন প্রত্যাশায় কিছু বাগান মালিক ও আড়তদার লেবু মজুত করে রেখেছেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।

ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের লেবু ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, পাইকারি বাজারে হঠাৎ বাড়তি দামে লেবু বিক্রি হচ্ছে। এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল এসেছে, কোথাও কোথাও ছোট ফল ধরেছে। ফলে বাজারে সরবরাহ কম। সারা বছর ফলন দেয় এমন কিছু গাছের লেবুই বর্তমানে বেশি বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় লেবুর দাম বেড়েছে। লেবুর দাম বেশি হওয়ায় ক্রেতাদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হচ্ছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি রূপালী বাংলাদেশকে জানান, পবিত্র রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়িয়ে দেন। ভোক্তাদের কথা বিবেচনা করে এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সে জন্য সব পর্যায়ে বাজার তদারকি করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!