× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:১২ এএম

পিরোজপুরে ভাষাশহীদদের প্রতি গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:১২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর পর্যায়ক্রমে পিরোজপর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রসাশক, পুলিশ সুপার, জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব, এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।

এ ছাড়াও জেলার বাকি ৬ উপজেলা ইন্দুরকানী, নাজিরপুর, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ ও মঠবাড়িয়ায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংশ্লিষ্ট শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করে।

‎এদিকে জেলাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!