× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৪৪ পিএম

২০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা চাঁদা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৪৪ পিএম

মহাসড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

মহাসড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। ঘণ্টাব্যাপী চলা অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বদরুল ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, আগে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা দিতে হলেও বর্তমানে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চালকদের দাবি, ত্রিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কের অন্তত ২০টির বেশি পয়েন্টে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় হচ্ছে বলে তাদের অভিযোগ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দরিরামপুর বাসস্ট্যান্ড, ত্রিশাল বড়মা সড়কের পোস্ট অফিস মোড়, ব্র্যাক অফিস মোড়, বালিপাড়া বালুর মোড়, গোহাটা মোড়, বৈলর মোড়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাইপাস এলাকা, বগারবাজার, কালীরবাজার, বাগান মোড়সহ বিভিন্ন স্থানে চাঁদা আদায় করা হচ্ছে।

আন্দোলনরত চালকদের উদ্দেশে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সড়কে কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না। যারা চাঁদা তুলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কে চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে।

ওসির আশ্বাসে চালকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!