× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৪১ পিএম

গৌরনদীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের কাজ তারেক রহমান সরকারের মেয়াদে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলীতে ৩.৫ কিলোমিটার খালের পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। তাই খালের দুই পাশে বৃক্ষরোপণসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘১৭ বছর দেশের বাইরে থাকার পর মাত্র ৫৭ দিনের মধ্যে জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। ক্ষমতায় আসার পর সরকারের গুরুত্বপূর্ণ যে সব পরিকল্পনা ছিল, তার মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ অন্যতম। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ খাল খননের উদ্বোধন করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। এছাড়া উপস্থিত ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি ও গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী।

Link copied!