× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:১৬ পিএম

বঙ্গোপসাগরে দুই জেলে গুলিবিদ্ধ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধরা হলেন নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামে ট্রলারে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে ১৪ জেলের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে। গুলিবিদ্ধ ঘটনার ২০ ঘণ্টা পর রোববার রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছায়।

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মাঝি বলেন, শনিবার রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এ সময় আমাদের জেলেরা দিগ্বিদিক হয়ে ছোটাছুটি করলে দুই জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নুর আলমের পেছনে গুলি এবং শাহজাহানের বাঁ চোখের নিচে গুলি লাগে। আমরা রোববার রাত ১১টার দিকে মহিপুর ঘাটে আসি ও কলাপাড়ায় চিকিৎসা দেওয়া হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জলদস্যুরা গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!