× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:০৩ পিএম

বাজারের ময়লার ভাগাড় পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:০৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজারে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা।

সোমবার রাতে এস্কাভেটর ও ড্রাম ট্রাকের সাহায্যে ভাগাড়ের ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করা হয়।

জানা যায়, উপজেলার বৃহৎ বাজার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও পচা দুর্গন্ধে সৃষ্ট জনদুর্ভোগের খবর পেয়ে তা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগরের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তাঁর ছোট ভাই কাজী শাহ আরফিনকে নির্দেশনা দেন।

সোমবার রাতে কাজী শাহ আরফিনের সার্বিক তত্ত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এস্কাভেটর ও ড্রাম ট্রাকের মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

বাজারের বহু বছরের ময়লার ভাগাড় পরিষ্কার হওয়ায় ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং জনস্বাস্থ্যের স্বার্থে এই কার্যক্রমকে সাধুবাদ জানান।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন জানান, ‘মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহৎ এই কোম্পানীগঞ্জ বাজারটি দীর্ঘদিন ধরে নেতৃত্বের অভাব ও অবহেলায় পরিবেশের ক্ষতি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই বাজারের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এই বাজারে ক্রেতা-বিক্রেতারা যেন নির্দ্বিধায় কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি বাজার-সংলগ্ন সড়কগুলোতে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!