× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:১৭ পিএম

টাঙ্গাইলে বিকাশের দোকান থেকে সাড়ে ৩ লাখ টাকা চুরি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে একটি বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। দোকানটির নাম শাওন টেলিকম।

দোকানের মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে সেখানে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়। তিনি আরও জানান, নামাজ শেষে দোকানে এসে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন। ধারণা করা হচ্ছে, টিনের বেড়া বা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!