× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩৯ পিএম

আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:৩৯ পিএম

সড়কের পাশে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

সড়কের পাশে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অজ্ঞাত যুবককে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সড়কের পাশে আগুনে পোড়া দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৭টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে যায়।

উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেংরা এলাকার এমসি বাজার থেকে সাতখামাইর আঞ্চলিক সড়কের বৃন্দাবন নামক স্থানে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হয়েছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, গভীর বনের একটি নির্জন স্থানে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!