× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

কুড়িগ্রামে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দিবসটি উপলক্ষে সংগঠনটির জেলা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার শেষে সংগঠনটির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠনটি দোয়া মাহফিলে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আহত জুলাই যোদ্ধাদের রোগমুক্তিসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

এনসিপির জেলা শাখার সিনিয়র আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ও তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং যুবশক্তির সদস্য সচিব তারিকুজ্জামান তমাল প্রমুখ।

অনুষ্ঠানে এনসিপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!