× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:০৫ পিএম

নাচোলে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:০৫ পিএম

নারীকে সেলাই মেশিন দিচ্ছেন চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু। ছবি : রূপালী বাংলাদেশ

নারীকে সেলাই মেশিন দিচ্ছেন চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু।

রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে পরিষদ চত্বরে ১৭ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। 

তিনি বলেন, আপনারা আজ যে সেলাই মেশিন পেলেন, তা যেন বিক্রি না হয়। আপনাদের মতো সমাজের পিছিয়ে পড়া নারীদের মূলত স্বাবলম্বী করার জন্যই এই মেশিন দেওয়া হয়। তা ছাড়া বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। আজকের নারীরা আগামীতে দেশের উন্নয়নে সহযোগী হবে। 

এ ছাড়া এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. টুনা ও এলজিইডি সার্ভেয়ার শামীম আখতারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!