পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
জানা গেছে, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে ভাণ্ডারিয়া বাজারের সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, ‘বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম ধরা পড়লেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন