× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১৬ পিএম

সোনাগাজীতে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সোনাগাজীর একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন: উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জেলা যুব শক্তির আহ্বায়ক পারভেজ হোসেন, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. হিজবুল্লাহ, জুলাই শহীদ ওসমান গণির বড় ভাই আমান উল্লাহ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান খসরু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন এবং জুলাই যোদ্ধা নুর উদ্দিন রনি প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম ও মোশারফ হোসেন।

Link copied!