লক্ষ্মীপুরে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন