× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৩৭ পিএম

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর ইউনিয়নের বারৈয়ার ঢালা এলাকার বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে।

শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে মোবাইল চার্জে থাকা একটি ব্যাটারি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও কয়েকটি বসতঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ১০টি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে একটি তহবিল গঠন করা হয়েছে।

Link copied!