× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৩২ পিএম

চট্টগ্রামে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকস নামের একটি ইটভাটার শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, আগুনে দুই ভাই-বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!