× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:৩২ এএম

ষাটগম্বুজ মসজিদে ঈদের ‍তিন জামাত, প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:৩২ এএম

ষাটগম্বুজ মসজিদ। ছবি : রূপালী বাংলাদেশ

ষাটগম্বুজ মসজিদ। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, বাগেরহাট শহরে মোট ২১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে মুসল্লিদের উপস্থিতি নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় বিশ্ব ঐতিহ্যের অনন্য নিদর্শন ষাটগম্বুজ মসজিদে প্রধান ঈদের জামাত আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মুসল্লিদের ব্যাপক উপস্থিতি সামাল দিতে এখানে তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, দ্বিতীয় জামাতে মো. নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ঈদের নামাজ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Link copied!