× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:৫৭ পিএম

কিশোরগঞ্জে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াকান্দি এলাকার বাসিন্দা বিজয় (১৮) এবং তার বন্ধু জাবির হোসেন (১৮)। আহত অপর যুবককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!