× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:২০ পিএম

দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে রাস্তায় বেড়া দিয়ে অন্তত ১০টি পরিবারের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ করেই বেড়া দিয়ে বন্ধ করে সেখানে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে দেওয়া হয়। এতে তারা বাড়ি থেকে বের হতে এবং দৈনন্দিন কাজকর্ম করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলাম (১৩), মো. ফোরকান আলী (২২), আব্দুর রাজ্জাক হাওলাদার (৮০), ফাতেমা বেগম (৪০), রুপবান বিবি (৭৫) ও কবির হাওলাদার (৪৫) অভিযোগ করে বলেন, কোনো পূর্ব নোটিশ বা বৈধ কারণ ছাড়াই প্রতিবেশী লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনির ফকির (৪৫)-এর নেতৃত্বে শাহজাহান সিকদার (৫৩) ও আইয়ুব আলী শরীফ (৬০) গং ক্ষমতার দাপটে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। এতে ওই এলাকার অন্তত ১০টি পরিবারের নারী-পুরুষ ও শিশু-কিশোরের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!