মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পারভেজ হোসেন ইমন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটক পারভেজ উপজেলার কান্দাপাড়া এলাকার মিজানুর রহমান লিটনের ছেলে। তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, অভিযোগের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারভেজকে থানায় নিয়ে যাওয়া হয়।
সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ কারণে অভিযুক্তকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন