× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৩০ এএম

চাঁদপুরে ট্রলি-সিএনজির সংঘর্ষে যুবক নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৩০ এএম

চাঁদপুরে ট্রলি-সিএনজির সংঘর্ষ। ছবি : সংগৃহীত

চাঁদপুরে ট্রলি-সিএনজির সংঘর্ষ। ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও ৩ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

আহত রিনা বেগম জানান, আমাদের বহনকারী স্কুটারটি জোরে চলছিল, ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। এতে আমরা যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েছে কিন্তু সম্ভবত ট্রলির সঙ্গে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর পর আমরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজিচালিত স্কুটারের চালক রয়েছেন। ট্র্রলি ও সিএনজিচালিত স্কুটারটি আমরা আটকে রেখেছি।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া নামের এক যাত্রীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পর আমি এখানে এসে দেখি হৃদয় বিদারক এক ঘটনা।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!