× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল বাইপাস সড়কে এসআই মো. জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা থেকে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!