× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:৪৯ পিএম

পটল খেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:৪৯ পিএম

৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটল খেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনছার চৌধুরীর জমিতে পটল খেতে জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে গিয়ে বর্গাচাষি জইদুল ইসলাম (৪২) মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কোদাল দিয়ে মাটি খুঁড়ে দেখেন, সেখানে একটি ভাঙা কাঠের বাক্স রয়েছে। বাক্সটি খুলতেই ভেতরে পুরোনো বুলেট দেখতে পান।

তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বদলগাছী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।

বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলিগুলো দেখতে পান। তার ধারণা, গুলিগুলো অনেক পুরোনো।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গুলির ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় গুলিগুলোতে মরিচা ধরেছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!