× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৩০ পিএম

ভয়াবহ আগুনে নিঃস্ব সিএনজি চালক রিপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১১টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে সিএনজি চালক শাহাদাত হোসেন রিপন সর্বস্ব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আলমারি, ওয়ারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

ভুক্তভোগী শাহাদাত হোসেন রিপন জানান, আগুনে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা ও ৯ নম্বর কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বলেন, রিপনের স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তার চিকিৎসার ব্যয় মেটাতে রিপন নিজের সিএনজিও বিক্রি করে দেন এবং বর্তমানে ভাড়ায় অন্যের সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

সম্প্রতি চিকিৎসা চালাতে না পেরে স্ত্রীকে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। এর মধ্যেই অগ্নিকাণ্ডে সব হারিয়ে পরিবারটি চরম দুর্দশায় পড়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের পক্ষ থেকে বিত্তবান ও প্রশাসনের সহায়তার আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!