× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:৫০ পিএম

চুয়াডাঙ্গায় লরিভর্তি তেল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা এলাকায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা সড়কে ট্যাংকলরি থেকে বিপুল পরিমাণ পেট্রোল ড্রামে খালাস করা হচ্ছিল।

পরে ট্রাক্টরের ট্রলিতে তেল বোঝাই করা হয়। এ সময় খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটটি ব্যারেলে প্রায় ১ হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। চুয়াডাঙ্গার দৌলতদিয়ার এলাকা থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ছাড়া আটক ট্যাংকলরিতে আরও প্রায় ৭ হাজার ৪০০ লিটার তেল রয়েছে বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরায়েল বলেন, আটক তেলভর্তি ট্যাংকলরিটি বর্তমানে থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!