× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:১৪ এএম

সুন্দরবনে দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:১৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনে বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।

অভিযানে আস্তানা থেকে একটি ওয়াকি-টকি, ২৭টি প্লাস্টিকের ড্রাম, দুটি সোলার প্যানেল, দুটি ব্যাটারি ও চারটি টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড জাহাজ বিসিজিএস ‘অপরাজেয় বাংলা’র নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যুদের আস্তানা ধ্বংস ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!