নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে মো. নেয়ামত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর কড়ইতলা এলাকার কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. নেয়ামত (১৫) নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর কড়ইতলা এলাকার বাবুর ছেলে।
নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহজাহান জানান, দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নদী ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরিদল অভিযান চালিয়ে নেয়ামতের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন