× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:১১ পিএম

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ শিশু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশুকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে জেলায় মোট ৯১ জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, হাম উপসর্গ নিয়ে তুবা ইসলাম তোহা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর সম্প্রতি মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৩ জনের শরীরে হাম পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আরও কিছু আক্রান্ত শিশু বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় ৭ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৬ জন রয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। বাকি ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

তিনি আরও বলেন, আক্রান্তদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে এবং প্রয়োজন হলে শয্যা সংখ্যা বাড়ানো হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!