× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:১৫ পিএম

প্রথমবারের মতো রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:১৫ পিএম

রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চোখের অস্ত্রোপাচার কার্যক্রমের উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চোখের অস্ত্রোপাচার কার্যক্রমের উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চোখের অস্ত্রোপাচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে হাসপাতালটির নবনির্মিত ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এ কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে আর চোখের অপারেশনের জন্য ঢাকা ও চট্টগ্রামের উপর নির্ভর করতে হবে না জেলাবাসীকে।

‎উদ্বোধনের সময় জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, ‘চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার জীবনের স্বাভাবিক গতিই ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ডা. রমেল সাহস ও দক্ষতার সঙ্গে এগিয়ে এসে চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছেন।’

‎এ সময় উপস্থিত সকল ডাক্তার, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ পাশাপাশি তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।



‎তিনি আরও বলেন, ‘এখানে অপারেশন রুমসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ৫জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২জনের অপারেশন সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন করা হবে।’

‎এ সময়ে জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খীসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর, চক্ষু চিকিৎসক ডাক্তার রুমেল চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Link copied!