× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৪৩ পিএম

কুমিল্লায় ৩ বাসে আগুন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রয়েল পরিবহনের তিনটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাস পুড়ে গেছে। এর মধ্যে দুটি বাস পরিত্যক্ত বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাস তিনটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, এই বাসস্ট্যান্ডে বিভিন্ন সময় বাসে প্রায়ই মাদকের আসর বসে। সে মাদকের আসর থেকেই এ বাসগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। থেমে থাকা বাসে এভাবে হঠাৎ অগ্নিকাণ্ডের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি সঠিক তদন্তের দাবি জানান তারা। পাশাপাশি জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে মাদকসেবীদের আস্তানা প্রতিরোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘দুপুর ১টা ২৫ মিনিটে আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।’

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি। এই তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Link copied!