× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:৪২ পিএম

১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:৪২ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরের চকবাজারে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর আগে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ঘোষণা করে প্রশাসন। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়, এতে উভয়েই সামান্য আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেল পাঁচটায় শহরের চকবাজার মসজিদের সামনে থেকে ফাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। একই সময়ে, একই স্থানে মুন্নার ওপর হামলার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জুলাই ফাইটার্স।

একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Link copied!