× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৩১ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে স্পিড ব্রেকারের দাবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৩১ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং জননিরাপত্তার গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি মাইজবাগ পাছপাড়া স্কুল, জামিয়া ইসলামিয়া বৈরাটি গোরস্থান মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, এই ব্যস্ততম সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালের দুর্ঘটনার পর শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছে। 

এ সময় তারা সাফ জানিয়ে দেন, আগামী ২ দিনের মধ্যে বৈরাটি গোরস্থান মাদ্রাসার সামনে কার্যকর স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আন্দোলনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম। তিনি বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করে বলেন, ​‘আপনাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক। জননিরাপত্তা রক্ষায় আমরা সবসময় সজাগ আছি। আমি কথা দিচ্ছি, আপনাদের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো এবং এখানে একটি কার্যকর গতিরোধক স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়ন না দেখা যায়, তবে তারা পুনরায় রাস্তায় নামতে দ্বিধা করবেন না।

Link copied!