× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৪ এএম

ভোজ্যতেল মজুদ গুদামে মিলল ৩০ হাজার লিটার তেল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১১:৪৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হাটহাজারীতে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ ভোজ্যতেলের মজুদরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ভোজ্যতেল মজুদ ও অন্যান্য অনিয়মে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানের সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, পৌরসভার মেডিকেল গেট এলাকায় পুরাতন থানার সামনে একটি আবাসিক ভবনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ মজুদ করে বাজারে কৃত্রিম সংকট রোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!