× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৪৭ পিএম

খুমেকে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শিশুটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।

ভর্তি রেজিস্টার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমীন বেগমের ২ বছর বয়সী সন্তান চাঁনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন বলেন, সকালে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২৩ মাস বয়সী শিশুটিকে আনা হয়। শিশুটি গুরুতর অপুষ্টিতে ভুগছিল এবং মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আসে। এই বয়সে তার প্রয়োজনীয় একাধিক টিকা দেওয়ার কথা থাকলেও তাকে কোনো টিকাই দেওয়া হয়নি। হাসপাতালে আনার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়, তবে দুপুর ২টায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা ১০ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে।

Link copied!