× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:০৪ এএম

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে আত্মগোপন, ভোলায় ভারতীয় যুবক আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:০৪ এএম

আটক ভারতীয় যুবক আব্দুল মমিন

আটক ভারতীয় যুবক আব্দুল মমিন

বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে আত্মগোপনের চেষ্টা করছিলেন ভারতীয় নাগরিক আব্দুল মমিন (৩২)। তবে শেষ পর্যন্ত তিনি আটক হয়েছেন ভোলায়।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে কোস্ট গার্ড বাংলাদেশের দক্ষিণ জোনের সদস্যরা।

আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা এবং বসার আলীর ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক কারবারির সহায়তায় তিনি বাংলাদেশে প্রবেশ করেন। আত্মগোপনের উদ্দেশ্যেই তিনি দেশে প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন।

লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!