× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৫৫ এএম

অবৈধ মজুত প্রতিরোধে তেল মিলবে অ্যাপে

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহে স্বচ্ছতা আনা এবং জনভোগান্তি কমাতে জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হওয়ার কথা জানান জেলা প্রশাসক আল মামুন মিয়া।

জেলা প্রশাসক বলেন, রোববার থেকে জেলার সব তেল পাম্পে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে।

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা ও সরবরাহের সঠিক ও তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে, যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!