× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩৬ পিএম

ব্যক্তিগত দায়ভার দল নেবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ব্যক্তিগত দায়ভার দল নেবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন প্রশাসনের উদ্দেশে বলেন, তরুণ সমাজকে বিপথগামী থেকে রক্ষায় মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান আরও জোরদার করতে হবে। তিনি আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

এ সময় তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় মতামত প্রদান করেন। সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Link copied!