দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রিকশাচালক নওমুসলিম জোবায়ের আহম্মেদের (৬০) মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন রিকশাভ্যানের অপর যাত্রী।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাভ্যান চালক নওমুসলিম জোবায়ের আহম্মেদ (৬০) বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেম্ব্রমের ছেলে।
আহত অপরজন রিকশাভ্যান যাত্রীকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস জয়নগর নামক স্থানে পেছন থেকে রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যান চালকসহ যাত্রী তিনজন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের চালক নও মুসলিম জোবায়ের আহম্মেদের মৃত্যু হয়। অপর রিকশাভ্যান যাত্রীকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেঝ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
ফুলবাড়ী থানার ওসি মো. আব্দুল লতিফ শাহ সড়ক দুর্ঘটনায় রিকশাভ্যান চালক নও মুসলিম জোবায়ের আহম্মেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অপরজনকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন