× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২৩ পিএম

ঝিকরগাছায় ৮০০ লিটার তেল জব্দ, ৬০ হাজার জরিমানা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়। এ সময় আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুল জব্বারের হেফাজত থেকে চারটি ব্যারেলে রাখা মোট ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল জব্বার জানান, তিনি পাশের শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছিলেন।

পরবর্তীতে নিজের অপরাধ স্বীকার করায় ‘অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬’-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, জব্দকৃত তেল নিকটস্থ একটি ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান পরাগের জিম্মায় রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!