× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:৫৫ পিএম

ঝড়ে গাছ উপরে পড়ল রেললাইনে, বন্ধ ট্রেন যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর উপড়ে পড়লো গাছ। ফলে, ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন রূপালী বাংলাদেশকে রেললাইনে গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান।

গাছটি এখনো রেললাইনের ওপরেই রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে রেললাইন পরিষ্কার করলে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, যমুনা এক্সপ্রেসের ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হচ্ছে, ওই ট্রেনের একটি বগির ওপর একটি গাছ আছড়ে পড়েছে। তবে এখনো ঝড়-বৃষ্টি অব্যাহত থাকায় এ বিষয়ে পুলিশ সঠিক কোনো তথ্য দিতে পারেনি।

রেললাইনে গাছ আটকে পড়ায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে। আর দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র আউলিয়া নগরে আটকে রয়েছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!