× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:১৮ পিএম

তজুমদ্দিনে স্পিকার হাফিজ উদ্দিনকে গণসংবর্ধনা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে (বীর বিক্রম) গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ নির্বাচনি এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সফরের অংশ হিসেবে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুমে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, শাহাদাৎ হোসেন পাটওয়ারী, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ শাহিন সাজি, চাঁচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলী, মলংচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে ১৬ এপ্রিল তিন দিনের সফরে ভোলায় আসেন স্পিকার। সফরের দ্বিতীয় দিনে তিনি বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, তিনি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এসেছেন। তিনি এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভোলা-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন এবং এজন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার নিজ এলাকায় প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

Link copied!