× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম

বড়াইগ্রামে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৫:১৫ পিএম

নিহত আব্দুর রহিম রিয়াদ।

নিহত আব্দুর রহিম রিয়াদ।

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইকের ধাক্কায় আব্দুর রহিম রিয়াদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জোনাইল-রাজাপুর আঞ্চলিক সড়কের উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, সকালে রহিম সড়কটি পার হয়ে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!