× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:১২ পিএম

দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের ছয় জেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৭ জন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় কালবৈশাখী ঝড়ে এসব হতাহতের ঘটনা ঘটে।

প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে বিস্তারিত- 

সুনামগঞ্জে ৫ জনের মৃত্যু
জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। দুপুরে পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও বরাম হাওরে ধান কাটার সময় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে হাওরে কাজরত কৃষকেরা বজ্রপাতে আক্রান্ত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ঘটনাগুলো নিশ্চিত করেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন।

রংপুরে দুই কৃষকের মৃত্যু
জেলার জেলার মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুর ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) মাছ ধরতে পুকুরে যান। আবহাওয়া খারাপ হলে তারা পুকুরের পাশে একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে সেখানে থাকা ওই দুই কৃষকসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।

ময়মনসিংহে দুইজনের মৃত্যু
জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০), যিনি পেশায় মুদি দোকানি ছিলেন। অপরজন গফরগাঁও উপজেলার ধাইরগাঁও গ্রামের মমতাজ আলী খান (৫৮)।

গফরগাঁও থানার ওসি জানান, মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনায় ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
জেলার আটপাড়া উপজেলায় বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি বজ্রপাতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদীর তীরে মমিনা হাওড়ে মাছ ধরতে গিয়ে দুপুরে বজ্রপাতের কবলে পড়ে সুনাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি রামপুর গ্রামের সুন্দর আলী পীরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীর সাহেবের ছেলে সুনাম উদ্দিন মমিনা হাওরে মাছ ধরতে যায়। বেলা দেড় টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে। থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কিশোরগঞ্জে ধান কাটতে গিয়ে মৃত্যু
জেলার করিমগঞ্জ উপজেলার বড় হাওড়ে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে হলুদ মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হলুদ মিয়া (৩৭) উপজেলার ৯নং জয়কা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, দুপুরে বড় হাওড়ে ধান কাটার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন হলুদ মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পথে মৃত্যু হয় তার। 

করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Link copied!