× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:৪১ এএম

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. ইছা মিয়া। ইনসেটে শিশু নিশাত জাহান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. ইছা মিয়া। ইনসেটে শিশু নিশাত জাহান। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর এলাকায় ছয় বছর বয়সী শিশু নিশাত জাহান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

নিহত শিশুর পরিবার জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিজ বাড়ি থেকে চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। পরে ১৭ এপ্রিল বাড়ির পাশের ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার শনিবার (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন বিকেলে প্রতিবেশী অটোরিকশা চালক মো. ইছা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে ইছা মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তিনি স্বীকার করেন, শিশুটিকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং পরে নির্জন স্থানে নিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে এবং বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে শিশুটির নানা লোকমান হোসেন জানান, নাতনির সঙ্গে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন আর কোনো শিশুর সঙ্গে না ঘটে। আমরা তার বিচার দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত ঘাতকের ক্ষমা নেই।

এ ঘটনায় পিবিআই পুলিশ সুপার শচীন চাকমা জানান, ঘাতক শিশুটিকে নিয়ে যে সব জায়গায় গিয়েছে, আমরা সবগুলো স্পট পরিদর্শন করেছি। মূলত সে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ এবং ঘটনাটি শিশুটির পরিবারের সদস্যরা জেনে ফেলার ভয়েই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ঝোপের মাঝে ফেলে দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!